মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। আনুমানিক ৪৫ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের পাটাভোগ এলাকার বেজগাঁও অজ্ঞাত একটি গাড়ি ভারসাম্যহীন ওই ব্যক্তি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা জানান, রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি (অটিজম-পুরুষ) গাড়ি চাপায় মারা যায়। তার পরিচয় জানা সম্ভব হয়নি। দায়িত্বরত হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, লাশ শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ