সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


সিনিয়র রিপোর্টার: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক জনাব এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে অদ্য ১৪ অক্টোবর বুধবার, দুপুর ১ ঘটিকায় চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ক্যাটারার্স গ্রুপ অব সিলেট-সিজিএস এর নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সিজিএস এর নেতৃবৃন্দ চেম্বার প্রশাসকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
এসময় সিলেটের হোটেল ও রেস্টুরেন্ট খাতে বিরাজমান সমস্যাবলী নিরসন ও পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে চেম্বার প্রশাসকের সাথে মতবিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের উপদেষ্টা খন্দকার সিপার আহমদ, সিজিএস এর সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক জনাব ফুয়াদ মোহাম্মদ খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শাকিল এবং সদস্য খালেদ আহমদ, মো. নুরুজ্জামান সিদ্দিকী, আব্দুল মুক্তাদির, শ্রী দেবাশীষ চক্রবর্তী, জনাব গোলাম আম্বিয়া চৌধুরী আরমান, কাজী জে হাসান মাহি ও জনাব মো. আতিকুর রহমান খান মুন্না প্রমুখ।



