কিশোরগঞ্জ

কটিয়াদীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আছমা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. রেহেনা বেগম এবং পৌর মহিলা দলের সভাপতি মোছা. তিতাস বেগম।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কন্যাশিশুর সুস্থ বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ