জাতীয়
সুন্দরবনে বাঘের দেখা পেলো পর্যটকেরা


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে আবারো মিললো বাঘের দেখা। সোমবার(১২অক্টোবর) সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (ACF) রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বনবিভাগ জানায়, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরতে আসেন শুক্রবার (৯ অক্টোবর)পর্যটকেরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ঘুরতে এসে একটি বাঘের দেখা পান পর্যটকেরা। বাঘটি নদী সাঁতরে তীরে উঠে বনের গহীনে চলে যায়। এসময়ে পর্যটকেরা অনেকেই তাদের ফোনে ভিডিও ধারন করেন।l
নির্জন সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশের সাথে বাঘের দেখা পাওয়া বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয় তাদের কাছে। বাঘের পর্যটকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে বলেও জানান।



