ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

সভায় জানানো হয়, এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, মোটরসাইকেলের অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো সমস্যা বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মণ্ডল এবং উপজেলা প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান।

এ সময় ওসি (তদন্ত) আবুল কাসেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ