ময়মনসিংহ

এমপি মাজেদের সুস্থতা কামনায় এতিমখানায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা ঈশ্বরগঞ্জের সৈয়দ ভাকর ডা. শেখ আঃ হালিম এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এ আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মো. নাজমুল হুদা গোলাপের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় আয়োজক মো. নাজমুল হুদা গোলাপসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মো. নাজমুল হুদা গোলাপ জানান, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর তার নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ