জাতীয়

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা ও সততার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৩ আগস্ট) সকালে বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। কোনো কর্মকর্তার রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন পদোন্নতির ক্ষেত্রে প্রভাব না ফেলে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ