জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর পরপরই বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এগিয়ে এসে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার সঙ্গে কোলাকুলি করেন। পরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরাও একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে আলিঙ্গন করেন।

এর আগে একই দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই বিভাগের আরও সংবাদ