ময়মনসিংহ

বিদ্যুৎ নিয়ে নান্দাইলে নজিরবিহীন প্রশাসনিক বৈঠক, মিলল স্বস্তির বার্তা

এইচএম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়নে প্রশাসনিক উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
সভায় নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তর এবং পিজিসিবির কর্মকর্তারা উপস্থিত থেকে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ

সভায় জানানো হয়, বর্তমানে নান্দাইলে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হয়েছে, যা এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক এনামুল হক বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আলম ফরাজী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকদের ভোগান্তি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও সুপারিশ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলের মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, বিদ্যুৎ সমস্যা নিয়ে এ ধরনের প্রশাসনিক সভা নান্দাইলের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে প্রতি দুই থেকে তিন মাস পরপর এ ধরনের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম,নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহব্বয়ক মিজানুর রহমান লিটন,কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার (নান্দাইল), ডিজিএম (কারিগরি) ফেরদৌস আহম্মেদ, এজিএম মো. আব্দুল্লাহ আল নোমান (কানুরামপুর), এজিএম অসীম কুমার দাস (নান্দাইল), পিজিসিবি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল হক, পিজিসিবি কিশোরগঞ্জের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এবং উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এই বিভাগের আরও সংবাদ