ময়মনসিংহ

নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনের সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা পরিচয় দানকারী ইয়াহিয়া সুমন নামে এক ব্যক্তি কে নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গফরগাঁও উপজেলার একটি গ্ৰাম থেকে গ্ৰেফতার করেছে।

নান্দাইল মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলা নং ১৬/৬/২০২৫ চন্ডীপাশা এলাকায় সংগঠিত একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে উল্লেখিত সুমন নিজেকে আওয়ালীগ সমর্থিত নেতা দাবি করলেও ৫ আগষ্ট ২০২৪ এর পরেও প্রশাসনিক সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

গ্ৰেফতার হ‌ওয়ার পূর্ব পর্যন্ত সে টিসিবি ডিলার হিসেবে উপজেলা সদরে নিয়মিত যাতায়াত ও তৎপর ছিল। সে তার নিজস্ব Ayaheah suomon নামীয় ফেসবুক আইডিতে সক্রিয় ছিল। গতকাল সোমবার বর্তমান মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার কে নিয়ে খুবই আপত্তিকর ছবি সহ পোস্ট প্রদান করেন। সে আইডিতে লেখে দেখুন মেয়াদ উত্তীর্ণ গাজা সেবন করেছে পাবনায় কি সিট খালি নেই?

এ ধরনের পোস্ট দেওয়ার পর দ্রুত পুলিশ প্রশাসন তৎপর হয় এবং রাতে তাকে গ্রেফতার করে পুরাতন মামলায় চালান দেয়।

নান্দাইল উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে নতুন করে আইসিটি অ্যাক্টে তার নামে মামলা নথিভুক্তি করার জোর দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ