নওগাঁ

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

ইসমাইল হোসেন, পোরশা: নওগাঁর পোরশা উপজেলায় তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল, বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানের মাধ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান সরদার, নিতপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম, প্রশিক্ষক মো. দানেশ আলী ও মো. এমতাজুল হক, যুব উন্নয়ন দপ্তরের অফিস সহকারী মো. কামরুজ্জামান মণ্ডল, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৪০ জন তরুণ-তরুণী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কম্পিউটার পরিচালনা ও নেটওয়ার্কিং বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ