ঢাকা

ধামরাইয়ে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা এলাকায় ব্যাপক পুলিশি পহরায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ কর্মকর্তারা।

আজ বুধবার সকালে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এর নেতৃত্বে ব্যাপক পুলিশী পাহারায় উচ্ছেদে অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
এ সময় তারা সড়ক ও জনপদের প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেন।

উল্লেখ্য গতকাল (২৩ জুন) মঙ্গলবার সড়ক ও জনপদ কর্মকর্তারা বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে গেলে, দখলদার দোকান পাটের মালিক শ্রমিকরা উচ্ছেদ কারীদের উপর হামলা চালায়। হামলায় বুলডোজার চালক হেলপার সহ চারজন আহত হন। দখলকারীদের বাধার মুখে এক পর্যায়ে সওজ কর্মকর্তারা উচ্ছেদ অভিযান স্থগিত রেখে চলে চলে যায়। আজ বুধবার (২৪ জুন)সড়ক ও জনপদ বিভাগ ব্যাপক পুলিশ পাহারায় পুনরায় উচ্চতা অভিযান শুরু করে। এ সময় তারা প্রায় ১০ কোটি টাকা মূল্যর জমি উদ্ধার করেন।

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।

এ’সময় এমপি মহোদয় সাংবাদিকদের বলেন এই জায়গার মালিক সড়ক ও জনপথ।তাদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্হাপনা গড়ার কারনে প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয় এছাড়া এখানে মাদক কেনা-বেচার হয় বলে অভিযোগ আছে সঙ্গত কারণে তাদের অভিযান জনগণের স্বার্থে সফল ভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা করা প্রয়োজন।

এই বিভাগের আরও সংবাদ