ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর প্রস্তুতি সভা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোনো বিকল্প নেই। আগামী ২৮ জুন দেশব্যাপী এ ক্যাম্পেইন পালিত হবে। ওইদিন উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এই বিভাগের আরও সংবাদ