ভগবান রামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ


সিনিয়র রিপোর্টার: মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা বাংলাদেশের মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষেদের আয়োজনে ঐতিহাসিক রথখোলা চত্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ জুন-২০২৬) দুপুর বারটার দিকে ঐতিহাসিক রথখোলা চত্তরের সামনে মানববন্ধন কর্মসূচি ধামরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক শ্রী জগদীশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক রনজিত কুমার পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধামরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রী দেবাশীষ চৌধুরী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী খগেশ চন্দ্র রাজবংশী, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নেপাল সাহা প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তারা ভগবান রামচন্দ্রের ছবিতে অবমাননা করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেইসাথে অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও গাইবান্ধা গোবিন্দগঞ্জ কোমরপুর নবনির্মিত রামচন্দ্রের মূর্তি সহ দেশের অন্যান্য মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করায় আমরা শান্তিকামী হিন্দু সম্প্রদায়ের লোকজন শঙ্কিত। সমগ্র বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মন্দির ও সনাতনী সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার জন্য বক্তারা মানণীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রীদের নিকট প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহণের জন্য দাবি রাখেন। বক্তারা আরো বলেন আমরা ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান একত্রে সবসময় মিলে মিশে শতশত বছর ধরে বসবাস করছি।শারদীয় দুর্গোৎসব, বাংদেশের সর্ববৃহৎ রথ উৎসব শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী রথমেলা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সহ সকল ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সবসময় উদযাপন করে থাকি।আমাদের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি মহোদয়, বিএনপির নেতৃবৃন্দ সব সময আমাদের পাশে থাকে।আমরা ধামরাইয়ের মতো সমগ্র বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থা চাই।
এসময় ধামরাই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।



