শেরপুর

শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল

আরফান আলী, শেরপুর: আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনায় শেরপুর সরকারি কলেজে দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর মো. আক্রাম হোছাইন, উপাধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজ এবং মোহাম্মদ আজহারুল ইসলাম, সম্পাদক, শিক্ষক পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ও বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটি-২০২৬ এর আহ্বায়ক মো. ছফিউল্যাহ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর শিব শংকর কারুয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর এস এম ফরিদ আহমেদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, এবং শামছুল হুদা চৌধুরী, গণিত বিভাগের সহকারী অধ্যাপকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের মনোযোগের সঙ্গে প্রস্তুতি গ্রহণ, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ