ঢাকা

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: অফিস আদালত রাখলে পরিষ্কার পরিছন্ন থাকবে মন সবার” রাখবো চারপাশ পরিষ্কার করবো ডেঙ্গু প্রতিকার এ প্রতিপাদ্য নিয়ে ধামরাই পৌরশহরে বর্নাঢ্য র ্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৬ জুন) ধামরাই উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পৃথক উদ্যোগে এ র ্যালী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করণে সচেতনতা মূলক র ্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আল মামুন বলেন, পরিস্কার পরিছন্ন বিষয়ে আগে নিজে সচেতন হতে হবে। অন্যকেও সচেতন করতে হবে। যার যার অবস্থান থেকে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে।

এই বিভাগের আরও সংবাদ