Uncategorized

শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে ঝুলছিল যুবকের মরদেহ

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি আমগাছ থেকে হাসমত ফকির (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসমত ফকির উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নরিনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে একটি আমগাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন স্থানিয়রা।পজানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ