নারায়ণগঞ্জ

রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন কাজীপাড়া চৌরাস্তায় অবস্থিত একটি অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে কারখানাটি সিঙ্গেলা করা হয়েছে।

গতকাল আনুমানিক রাত ০১.০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান ইসলাম-এর উপস্থিতিতে বিজিবি ও র‍্যাবের একটি যৌথ দল উক্ত কারখানায় অভিযান চালায়। অভিযানের সময় কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও মজুদের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ প্রদান করেন।

কারখানাটির কার্যক্রম এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ এবং র‍্যাব দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ