মানিকগঞ্জ

মানিকগঞ্জ মেডিকেলে নির্ধারিত অপারেশন ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজী বিভাগে নির্ধারিত অপারেশন ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে, ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. প্রদ্যুত কুমার সাহা–এর বিরুদ্ধে ।

বিষয়টি সাম্প্রতিক সময়ে জানাজানি হলেও গত ১৮ ফেব্রুয়ারি ( বুধবার) মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে।

রোগী ও স্বজনদের দাবি, অপারেশন শেষে ডাক্তার এসে জানায়, আপনাদের রোগীর অপারেশন চলাকালে ইলেক্ট্রো বল নামের যন্ত্র ভেঙে গেছে যার দাম ১০ হাজার ৫০০ টাকা এই দাম আপনাদের দিতে হবে ।

এ বিষয়ে অপারেশন হওয়া রোগী শামসুল হকের মেয়ের জামাই শহিদুল ইসলাম জানান, সরকারি হাসপাতালে ২ হাজার টাকা দিলে অপারেশন করা যায়। তাই এখানে আমার শশুরের প্রস্টেট অপারেশন করতে এসেছি।

অপারেশন শেষে ডা. প্রদ্যুত কুমার সাহা– স্যার আমাকে বলে আপনার রোগীর অপারেশন করার সময় ” ইলেক্টো বল ” নামের একটি যন্ত্র সম্পূর্ণভাবে ভেংগে গেছে। আপনি টাকা দিবেন না হলে হাবিব নামে একজনের নাম ও মোবাইল নম্বর দিয়ে বলেন এর কাছে থেকে ঢাকা গিয়ে নিজে এনে দিবেন। আপনার আগে অনেক রোগী দিয়েছে, আপনি কেন দিবে না।

রোগীর স্বজন আরও বলেন , আমি টাকা দিয়ে অপারেশন করতে এসেছি। যন্ত্র ভাংলো না কি হলো তা আমার কি আসে যায়। আমি টাকা দিতে না পারায় আমার রোগীকে রিপোর্টের অজুহাতে বেশি দিন আটকে রাখা হয়েছিল । আমি বলেছি যতদিন ইচ্ছে রাখেন এখন টাকা দিতে পারব না। পরে রোগী ছুটি দিয়েছে এবং ক্যাথেটার খুলার সময় টাকা নিয়ে যেতে বলেছে।

রোগীর তথ্যের ভিত্তিতে ডাক্তারের দেওয়া সেই হাবিব নামের ব্যক্তিকে সাংবাদিক পরিচয় গোপন করে, রোগীর স্বজন হিসেবে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের প্রত্যেক পেশেন্টই কিনে নেয়। দাম ১১ হাজার ৫০০ টাকা তবে মানিকগঞ্জ মেডিকেল এর জন্য ১০ হাজার ৫০০ টাকা রাখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. প্রদ্যুত কুমার সাহা বলেন, এই হাসপাতাল ৫ বছর আগের চালু হয়েছে। অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যাদের অপারেশন করতে গিয়ে ইলেক্ট্র বল ভেংগে যায়। তাদের কিনে দিতে বলা হয়। এই যন্ত্র ছাড়া অপারেশন বন্ধ থাকবে।

তিনি উল্টো অভিযোগ করেন, আপনারা ( সাংবাদিকরা) এই ছোট বিষয় নিয়ে আসছেন কেন? এই হাসপাতালের কোটি কোটি টাকার মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। তা নিয়ে নিউজ করেন।

কয় বছর যাবত ইউরোলজী অপারেশন শুরু হয়েছে এমন প্রশ্নের জবাবে, ডাক্তার বলেন মাত্র এক বছর যাবত, এই হাসপাতালে প্রস্টেট অপারেশন শুরু হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা শফিকুল ইসলাম এর অনুপস্থিতিতে – উপপরিচালক ডা মো মিনহাজ উদ্দিন মিয়া বলেন, রোগী অপারেশন এর জন্য নিধারিত ফি দিয়ে অপারেশন হবে। কোন যন্ত্রপাতি নষ্ট বা ভেংগে গেলে তা হাসপাতালে কৃর্তপক্ষ দেখবে প্রয়োজনে সরকারি অর্থ দিয়ে ক্র‍য় করা হবে। রোগী থেকে এ ধরনের অর্থ দাবি করা অথবা আদায় করা সম্পূর্ণ অন্যায়।

তিনি আরও বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এমন অনিয়ম ও দুনীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কৃর্তপক্ষ তেমন কোন পদক্ষেপ না নেওয়ায়। দিনদিন অন্যায় বৃদ্ধি পাচ্ছে। এই সব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও সংবাদ