মানিকগঞ্জ

মানিকগঞ্জে  চীনের ফোশান ফোসুন হাসপাতালের আধুনিক চিকিৎসা প্রযুক্তি বিষয়ক সভা

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে চীনের ফোশান ফোসুন চানচেং হাসপাতালের পরিচিতি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

“Hospital Introduction & Facilitation Based on Business Development and Latest Technologies” শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজন করে SEOK Healthcare এবং MedLab BD।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবিএম তৌহিদুজ্জামান ।

এছাড়া অনুষ্ঠানে ফোশান ফোসুন চানচেং হাসপাতালের ওভারসিজ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মুশদাক হাস্তি এবং অনকোলজিস্ট ডা. এমিলিয়া ঝু উপস্থিত থেকে হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিক রোগী সেবা ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা সম্পর্কে অবহিতকরণ এবং বাংলাদেশ-চীন স্বাস্থ্যখাতের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় মেডল্যাব বিডি এর স্বত্বাধিকারী মোবিন উদ্দিন আহমেদ রোগীদের অল্প খরচে চিকিৎসা দেওয়া নিশ্চয়তা দেন।

এই বিভাগের আরও সংবাদ