সিলেট

সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের লিগ্যাল এইড ইউনিটের মতোবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এসডিসির লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতোবিনিময় সভা ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ননগরীর ধোপাদীঘির পারস্ত ক্যাম্পাস ডাইন চায়নীজ রেষ্টোরেন্টে অনুষ্ঠিত হয়।

সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল লিগ্যাল এইড ইউনিটের আহবায়ক, সিলেট মেট্রোপলিটন ল কলেজের উপাধক্য, সিনিয়র আইনজীবী সৈয়দ কাওছার আহমদ এর সভাপিত্বে মতোবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এসডিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাপ্তহিক সিলেট প্রান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার মামুন আলী আখতার বলেন,সিলেট বিভাগের সাধারন মানুষের আর্ত-সামাজিক উন্নয়ন,বৃহত্তর সিলেটের সামগ্রিক উন্নয়নকে মাথায় রেখে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল গঠিত হয়।

আমরা প্রতিষ্ঠার পর থেকে সিলেট বাসীর বিভিন্ন দাবীদাওয়া নিয়ে,ফুটপাত দখলমুক্ত সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি, যা এখনো চলমান আছে।তবে সাধারন মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য সংগঠনের মাধ্যমে বিনা খরচে জনগণকে আইনি সহায়তা দেয়ার লক্ষ্য নিয়ে আইনজীবীদের নিয়ে একটি লিগ্যাল এইড ইউনিট গঠন করলাম।আপনাদের পরামর্শ ও সহযোগিতার জন্য আমি ও আমার সংগঠন চিরকৃতজ্ঞ।

এডভোকেট সৈয়দ কাওছার আহমদের সভাপিত্বে মতোবিনিময় সভায় বক্তব্য রাখেন, এডভোকেট আজিজুর রহমান,এডভোকেট তাহরিহান হাসাম,এডভোকেট আবুল কাসেম,এডভোকেট তাহমিনুল ইসলাম খান,এডভোকেট সাইফুররহমান রানা,এডভোকেট সুজিত কুমার বৈদ্য,এডভোকেট সুদিপ কুমার বৈদ্য,এডভোকেট সৈয়দ হোসেন,এডভোকেট রবিউল আহমদ রাকিব রানা,এডভোকেট দেবাশীষ দাশ দেবু,এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর,এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট আব্দুস সত্তার প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন,সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এসডিসির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী।

এই বিভাগের আরও সংবাদ