খুলনা

ইপিআই কার্যক্রমে গতি আনতে কেসিসির রিভিউ সভা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো : খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নগর স্বাস্থ্য ভবনে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার কেসিসি ইপিআই কোয়ার্টার রিভিউ সভার (৩য় ও ৪র্থ কোয়ার্টার) আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রশাসক মো: মোখতার আহমেদ।

দাতা সংস্থা ইউনিসেফ-এর সহায়তায় খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার অয়োজন করে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. অপর্ণা সেন, ইউনিসেফ-খুলনার বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, কেসিসি’র বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুল আহসান সজিব সভায় উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। কেসিসি’র স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ