নান্দাইলে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হামদ-নাত, কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গজল/হামদ-নাত প্রতিযোগিতায় মো. হুজাইফাতুল্লাহ ইফাত প্রথম, আবু রায়হান দ্বিতীয়, আলিম হাসান মারুফ তৃতীয় স্থান অর্জন করে।কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মো. হুজাইফাতুল্লাহ ইফাত প্রথম, তরিকুল ইসলাম ত্বকী দ্বিতীয় এবং সোলাইমান হাসান তৃতীয় স্থান অধিকার করেন।
এছাড়া আযান প্রতিযোগিতায় তরিকুল ইসলাম ত্বকী প্রথম, আলিফ হাসান রাজন দ্বিতীয় এবং মোজাম্মেল হক তৃতীয় স্থান অর্জন করে বিজয়ী হন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুফতী রেজাউল করিম কাসেমী (দা:বা:), অত্র মাদ্রাসার পরিচালক মোঃ লুফুর রহমান বাবুল, মাওলানা মহিবুল্লাহ (দা:বা:), অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম, মুফতী, ওমর ফারুক সাভারী সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।





