ময়মনসিংহ

মাদকের বিরুদ্ধে কঠোর পুলিশ: ঈশ্বরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৯

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মাদক ও অন্যান্য মামলার এজাহারভুক্ত মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী একটি বড় সফলতা অর্জন করে। এই অভিযানে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামের মোঃ শামিম মিয়া (৪৫), পিতা- আব্দুল জব্বার, অপরজন সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১), পিতা- মৃত তোয়াক্কেল আলী ওরফে তুয়াকুল আলী, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট।

মাদক মামলা ছাড়াও নিয়মিত অন্যান্য মামলার এজাহারনামীয় আরও ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামি রয়েছে। শ্রীপুরজিথর, ইউপিঃ তারুন্দিয়া থেকে গ্রেফতার করা হয় ১/ মোঃ সোহান মিয়া (১৬), পিতা- মোঃ শফিকুল ইসলাম, ২/ শরিফুল হক (১৬), পিতা- মোঃ সাইফুল ইসলাম, ৩/ মোঃ সিয়াম আহমেদ (১৩ ), পিতা- মোঃ মোজাম্মেল, ৪/ মোঃ আকাশ মিয়া (১৪), পিতা- মোঃ চাঁন মিয়া, ৫/শুভ মিয়া (২৪), পিতা- মোঃ শফিকুল ইসলাম, ৬/ মোঃ সোহাগ মিয়া (২১), পিতা- মোঃ শফিকুল ইসলাম, ৭/ সাগর আহাম্মদ জয় (২০), পিতা- মোঃ হাবুল মিয়া ওরফে আবুল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল রহমান পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ