ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত

মো. ইসহাক, ​ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ​“সম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সমবায় খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই বিভাগের আরও সংবাদ

​সভায় বক্তারা সমবায় ব্যবস্থার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেন। তারা বলেন, ​”সুশাসন, স্বচ্ছতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে সমবায় খাত আরও শক্তিশালী হলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।” ​সমবায়ের লক্ষ্য অর্জনে এবং এই ব্যবস্থাকে সফলভাবে এগিয়ে নিতে সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি বলেও সভায় উল্লেখ করা হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

​এছাড়াও, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম-সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সমবায় আন্দোলনকে গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ