Uncategorized

বয়সভিত্তিক ক্রিকেটারদের দায়িত্বে আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার বোর্ডের গুরুত্বপূর্ণ একটি কমিটির দায়িত্বও পেয়েছেন তিনি।

নির্বাচনের পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বৈঠকে বসে বিসিবি নতুন পরিচালনা পর্ষদ। সে বৈঠকে বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এইজ গ্রুপের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন তিনি। এছাড়া সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন।

বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের এখতিয়ারে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দায়িত্ব সামলাবেন এইচপির। তবে আপাতত কোনো কমিটির দায়িত্বে নেই ফারুক আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ