ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ভোর রাতে ৮ গরু চুরি, আতঙ্কিত খামারিরা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি গরুর খামার থেকে ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার রেলগেইট জামে মসজিদ এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা, শিমরাইল, কাকনহাটি, দত্তপাড়া, ধামদি, চরহোসেনপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক।

এই বিভাগের আরও সংবাদ

এক রাতে আটটি গরু চুরি হওয়ার খবরে আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারিরা। একই এলাকার ক্ষুদ্র খামারি কাশেম মিয়া বলেন, এভাবে গরু চুরি হতে থাকলে চুরির ভয়ে কেউ আর গরু পালবে না। দ্রুত চুরি রোধ করতে পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত খামারি মো. আরিফ হোসেন সায়মন জানান, আজ ভোর সোয়া ৪টার দিকে খামার ঘরের তালা কেটে ৮টি গরু নিয়ে যায় চোরের দল। এতে তাদের অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ