ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩৮৫ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রায় ৫ শতদিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলে এই ডেটাবেজ থেকে রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর সাবেক প্রধান সমন্বয়ক এসানুল হক জয় বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’

এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র প্রধান শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক নাজমুল হাসান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় যোগাযোগ বিষয়ক সমন্বয়ক আনোয়ার হোসেন, বিভাগীয় ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক বরকত উল্লাহ, ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক জুনায়েদ হাসান শাকিল সহ ঈশ্বরগঞ্জ উপজেলা ও অন্যান্য টিমের দায়িত্বশীল এবং সাধারণ স্বেচ্ছাসেবীরা।

এই কার্যক্রমে স্থানীয় সমাজের তরুণরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখান, যারা সমাজে রক্তদান সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই বিভাগের আরও সংবাদ