বাগেরহাট

মোংলায় টানা ৪৮ ঘন্টা হরতাল-অবরোধ শেষে যান চলাচল শুরু

সুমন,স্টাফ রিপোর্টারঃবাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় টানা ৪৮ ঘন্টা পালিত হয়েছে হরতাল ও অবরোধ। এসময়ে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও আজ বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যা গড়াতেই ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘন্টা হরতাল ও অবরোধে অচল হয়ে পড়ে মোংলার সড়কপথ,রেলপথ ও নদীপথ। দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে তবে সন্ধ্যা গড়াতেই কর্মসূচি শেষ হওয়ার পর ধীরে ধীরে রাস্তায় নেমে আসে যানবাহন, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন।

এই বিভাগের আরও সংবাদ

এবিষয়ে মোংলা পোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের পরিবর্তে তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে ধারাবাহিক আন্দোলন। কখনো সংবাদ সম্মেলন, কখনো সড়ক অবরোধ অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপরও নির্বাচন কমিশন প্রস্তাব থেকে সরে আসেনি। তাই আমরা ৪৮ঘন্টা হরতাল ও অবরোধের ডাক দিয়েছি। সকল জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। নির্বাচন কমিশন যদি মনে করে বাগেরহাটে তিনটি আসন রাখবে, তা আমরা মেনে নেব না। বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। তবে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানায়।

এই বিভাগের আরও সংবাদ