খুলনা

খুলনার রুপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসা উপজেলার ইলাইপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উক্ত ঘটনা ঘটে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ইমরানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন এবং তিনি বলেন , রাতে ভ্যানে করে ইলাইপুরের দিকে যাচ্ছিলেন মানিক। পথিমধ্যে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে টানা দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজ আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ