ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে পোনামাছ অবমুক্ত করণ, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাঁচামাটিয়া নদীতে পোনামাছ অবমুক্ত করণ, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কাচামাটিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত এবং উচাখিলা কেরামতিয়া আলিম মাদ্রাসা, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ , উচাখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিন।

এই বিভাগের আরও সংবাদ

উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানো ব্যাপক পছন্দ করতেন। তার স্মরণে আমরা যদি কিছু গাছ লাগায় ও কিছু গাছ মানুষকে বিতরণ করি এই গাছের ফল হলে, গাছের যত্ন নিলে জায়গায় জারিয়া হবে। আমাদের নেতার রুহের প্রতি ছোঁয়াবটুকু পৌঁছে যাবে। সেই জন্য আমাদের উদ্দেশ্য লোক দেখানো নয় সত্যিকার অর্থে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা এবং মানুষের কল্যাণে গাছ লাগানো।

এই বিভাগের আরও সংবাদ