কামারখন্দে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরায় ক্লাস থেকে ২২ শিক্ষার্থীকে বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) সকাল ১১.৩০ দিকে উপজেলার কোনাবাড়ী কলেজ মোড় ফ্লাইওভার এর নিচে কামারখন্দ উপজেলা ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দরাও অংশ নেন। এ সময় কামারখন্দ উপজেলা ছাত্রী সংস্থার সভাপতি নাসরিন সারমিন বলেন, হিজাব মুসলিম নারীদের মর্যাদা ও গর্বের প্রতীক ৯৫ ভাগ মুসলমানের দেশে একজন শিক্ষক কিভাবে হিজাব পড়ার কারণে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার দুঃসাহস দেখায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কামারখন্দ উপজেলা ছাত্রী সংস্থার সেক্রেটারি সাদিয়া আফরিন তার বক্তব্যে বলেন, নারীদের জন্য হিজবা পরা ফরজ। হিজাবের বিধানের ব্যাপারে কেউ মত-পার্থক্য কিংবা বিরোধিতা করতে পারবে না। শ্রেণিকক্ষ থেকে হিজাব পরা ছাত্রীদের বের করে দেওয়া শিক্ষিকাকে ক্ষমা চাইতে হবে। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।





