চট্টগ্রাম
নোংরা পরিবেশে পণ্য তৈরি: বাকলিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা


নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার নগরীর মিয়া খান নগর ও কালা মিয়া বাজার এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল বার বার ব্যবহার ও মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মিয়া খান নগর এলাকার আলবেনী বেকারি কারখানা কে ৩৫ হাজার টাকা ও কালা মিয়া বাজার এলাকার সুইটস হাঙ্গারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।





