ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি মাছের পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ রিয়াজ মোর্শেদ রনজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষী তৌফিকুর রহামন তোফায়েল, কাজী জুলফিকার জান্নাত চৌধুরী ও আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবি, মৎস্যচাষীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





