রাজশাহী

রাজশাহী মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা,দায়িত্বে কেন্দ্রীয় দুই নেতা

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীতে মহানগর দ্বিবার্ষিক সম্মেলন হলেও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা হয়নি। তবে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঢাকা থেকে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

যতদিন নতুন কমিটি না আসবো ততদিন মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির দুই নেতা সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন। রোববার মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকালে এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই বিভাগের আরও সংবাদ

সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। রোববার বিকালে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর মহানগরীর একটি তিন তারকা হোটেলের সম্মেলন কক্ষে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

এ সময় দলটির শীর্ষ নেতারা কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেন। পদপ্রত্যাশীদের দলের প্রতি অবদান, সাংগঠনিক দক্ষতা, অতীতের কর্মকাণ্ডসহ সবকিছু বিশ্লেষণের পরে ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ