সড়ক দুর্ঘটনায় আহত শার্শার নিজামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান কালামের মৃত্যু


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ(৫২) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার(১৯ জুলাই)ভোর ৬ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আবুল কালাম আজাদ যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।তিনি ওই ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে।
আবুল কালাম আজাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বড় ছেলে ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।
দীপ্ত জানান,তার পিতা গত ৮ জুলাই ঢাকায় মোটরসাইকেল যোগে বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীনমৈত্রী সন্মেলন কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানকার ডাক্তাররা ওই দিন তার মাথায় অস্ত্রোপচার করেন।পরে ১১ দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন। সাবেক এই জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





