নওগাঁ

নওগাঁয় নাতির ভাসমান মৃতদেহ দেখে দাদার মৃত্যু

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৬) নামে এক শিক্ষার্থীর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির লাশ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা আছির উদ্দীন।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নাকইল গ্রামে এ ঘটনা ঘটে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ

নিয়ামতপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও সংবাদ