ময়মনসিংহ

আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করতে দেশ ছাড়লেন ডা: কামরুজ্জামান মানিক

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: অর্থোপেডিক,ট্রমা,স্পাইন,ইলিজারভ ও ডিফরমিটি কারেকশন বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এম কামরুজ্জামান মানিক এশিয়া প্যাসিফিক অর্থোপেডিক এসোসিয়েশন (APOA) কর্তৃক আমন্ত্রিত হয়ে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য কনফারেন্সে যোগদানের উদ্দ্যেশ্যে মঙ্গলবার (৮এপ্রিল) ঢাকা ত্যাগ করেন।

আন্তর্জাতিক মানের এই কনফারেন্সে হালনাগাদকৃত জ্ঞান, উন্নত মানের শিক্ষা, ট্রমা,ডিফর্মিটি কারেকশন, ইলিজারভ পদ্ধতির যথাযথ কৌশল,রোগীর যত্ন ও সেবা এবং পেশাদারিত্বের ক্ষেত্র সমুহে আলোচনা হবে। এই কনফারেন্সে সারা বিশ্বের ৭০০ এর অধিক অর্থোপেডিক সার্জন অংশ গ্রহণ করবেন। সেখানে তিনি ৩ টি মৌলিক গবেষণা পত্র উপস্থাপন করবেন যা বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করবে বলে আশা করা যায়।

এই বিভাগের আরও সংবাদ

উক্ত কনফারেন্স শেষে দেশে ফিরে রোগীদের আরো উন্নত সেবা দিতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। তার পৈতৃক বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এবং বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

তার অনুপস্থিতে রোগীদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন। তিনি ১৭ ই এপ্রিল দেশে ফিরে ১৯ শে এপ্রিল ২০২৫ হতে ইউনিভার্সেল হাসপাতাল,চরপাড়া, ময়মনসিংহে নিয়মিত রোগী দেখবেন।

এই বিভাগের আরও সংবাদ