নওগাঁ
আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় উদযাপিত হয়েছে। বুধবার এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা অডিটরিয়মে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লা আল গালিব প্রমুখ।





