নান্দাইলে বিএনপির ইফতার অনুষ্ঠানে হামলা, ২৫জনের নামে মামলা


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বুধবার (১৯ মার্চ) নান্দাইল সরকারী শহিদ স্মৃতি আদর্শ কলেজের মাঠে নান্দাইল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পদবঞ্চিত অপর পক্ষের হামলার ঘটনায় শনিবার (২৩ মার্চ) নান্দাইল মডেল থানায় ২৫জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০জনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জাহাঙ্গীপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামের মৃত মিজানুর রহমান ভূইঁয়ার পুত্র যুবদল নেতা মোঃ আতিকুজ্জামান ভূইঁয়া নউফেল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় নান্দাইলের যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, জহিরুল হক, মোবারক হোসেন উজ্জল সহ ২৫ নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০জনের নামে নান্দাইল মডেল থানায় মামলা নং- ২৩ (৩) ২০২৫ইং ধারা বিস্ফোরক আইনের ৩/৪ সহ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪১ বা:দ:বি: মোতাবেক এই মামলা রেকর্ড করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।





