পঞ্চগড়

গাজায় গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর জেলা শহরের বিভিন্ন মসজিদের মুসল্লিরা শহরের মসজিদ পাড়া ও জালাসী এলাকায় জড়ো হতে থাকেন ।

এই বিভাগের আরও সংবাদ

পরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ঈমান আক্বিদা রক্ষা কমিটিসহ বেশ কয়েকটি ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করে। পরে চৌরঙ্গী মোড়ে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যদেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখার সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী সহ অনেকে ।

এসময় গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বর্বর ইহুদি রাষ্ট্র ইসরাইল ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষ সবাইকে নির্মমভাবে হত্যা করছে। গত কয়েকদিনে সহস্রাধিক নিরীহ ফিলিস্তিনিকে গণহত্যা করা হয়েছে। বিশ্ব মুসলিমকে জেগে উঠতে হবে, চুপ থাকার সময় শেষ। অচিরেই আল্লাহর জমিনে ফিলিস্তিনের স্বাধীন পতাকা উড়বে ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ