নান্দাইলে ইজরাইল কর্তৃক মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক বোমা হামলা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমআবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র নান্দাইল উপজেলা শাখার যৌথ উদ্যোগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতী তারিক জামিলের সভাপতিত্বে ছাত্র আন্দোলন এর সভাপতি মুহাম্মাদ মাহাদী হাসান মিম্মানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম।
এসময় বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি দেওয়ার পরও জারজ রাষ্ট্র ইজরাইল চুক্তি বঙ্গ করে গাজার বেসামরিক মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। এতে প্রাণ হারাচ্ছে নিরাপরাধ মুসলিমগণ।
আরও বলেন, ভারতের নাগপুরে মুসলিম নিপিড়ন বন্ধ করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অনতিবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়ন বন্ধ করা না হয়, তাহলে ছাত্র জনতা মার্চ টু নাগপুর করতে বাধ্য হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি, মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক, মাওলানা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি, মুহাম্মাদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম শামিম প্রমুখ।





