ময়মনসিংহ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ অভিশপ্ত ইহুদী কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণ হত্যা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠি কর্তৃক মুসলিম নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদিক্ষণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

মিছিল শেষে উপজেলার সামনে সমাবেশে মিলিত হোন মুসল্লিরা। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহমাদ আলী।

এসময় আরো বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী আহসানুল্লাহ কাসেমী।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বায়তুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম চাটগামী, ইসলামপুর মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আয়াতুল্লাহ রংপুরি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতী ওয়ালিল্লাহ, যুব জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি হাফেজ সাইদুর রহমান, ছাত্রনেতা আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।

এসময় বক্তরা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপর বোমা মেরে গণ হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বক্তব্য রাখেন। এসময় তারা ইসরায়েলী পণ্য বর্জনেরও আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ