ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ অপরাধের লাগাম টেনে ধরেছে ইনচার্জ কিবরিয়া

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মো.গোলাম কিবরিয়া যোগদানের পর থেকে (আইসি)

এলাকায় কমেছে চুরি, ছিনতাই, জুয়া মাদক,ইভটিজিং সহ অপরাধ মুলক কর্মকান্ড। সেই সাথে রাত-দিন নিরলস ভাবে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি কে বিভিন্ন কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করে চলেছেন নিজ যোগ্যতা আর দক্ষতার বলে।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলার রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গত ১৭ নভেম্বর যোগদানের পরেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মো.গোলাম কিবরিয়া। এর পর থেকেই বিভিন্ন মাদক বিরোধী ও বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করার অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার দীর্ঘ পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি কেও।

সোমবার (১০ মার্চ) রাতে উপজেলা রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কম জনবল থাকা সত্বেও আন্তরিকতা স্বচ্ছতা ও সুক্ষদর্শীতার ফলেই অনায়াসে একের পর এক সফল অভিযান পরিচালনা করে যাচ্ছেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের যৌথ তৎপরতায় ও দিকনির্দেশনায় রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ সরিষা ইউনিয়নের নিজ সরিষা গাংপাড় তার নিজ বাসা থেকে এক বছর সশ্রম কারাদন্ডে দন্ড প্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টের আসামি মো. জুয়েল মিয়া কে গ্রেপ্তার করে পুলিশ। আসামি কে সাথে সাথে বিজ্ঞ আদালতে প্রেরণের উদ্দেশ্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিভিন্ন মামলার অপরাধীদের অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরেছে ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া নেতৃত্বে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ।

রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি, ধরতে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পুলিশ অভিযান করছে।

এসময় তিনি আরও বলেন, আইসি-তে আমি যতদিন আছি ততদিন অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার মহোদয়ের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর। পুলিশ সুপার মহোদয় যখন যা বলবেন তখন তা করার জন্য আমি প্রস্তুত আছি।

এই বিভাগের আরও সংবাদ