ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ পৌরসভাকে রোড ডিভাইডার উপহার

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে ৩০টি সড়ক বিভাজন (রোড ডিভাইডার) উপহার দিয়েছে ‘বিজলী ক্যাবল (আর.এফ.এল)’ কোম্পানি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের কাছে এসব রোড ডিভাইডার হস্তান্তর করেন বিজলি ক্যাবল্স (আর.এফ.এল) এর শো-রুম ম্যানেজার মো. নজরুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিলরুবা নাসরীন, মো. মিজানুর রহমান, মেশিন অপারেটর মাহবুল আলম গোলাপ, কার্য সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ