ময়মনসিংহ

শহীদদের স্মরণ প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন রুহুল আমিন মাস্টার

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির ইতিহাসে একই সঙ্গে শোক আর গৌরবের দিন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ দলীয় করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন মাস্টার।

এই বিভাগের আরও সংবাদ

রাত থেকেই কালো ব্যানারে ছেয়ে যায় শহীদ মিনারের আশপাশের এলাকা। ভোরের আলো ফুটতেই ব্যানার নিয়ে শহীদ মিনারের পথে আসতে দেখা যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের।

এ ছাড়াও অনেকে আসছেন পরিবার ও ছোট শিশুদের নিয়ে। অনেকের হাতে প্ল্যাকার্ড, মুখে ও হাতে লেখে রেখেছেন একুশের বিভিন্ন স্লোগান। যেখানে লেখা রয়েছে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘বাংলা ভাষা অমর হোক’, ‘বাংলা আমার মায়ের ভাষা’ ইত্যাদি।

এই বিভাগের আরও সংবাদ