কিশোরগঞ্জ

কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতি আরিফুর রহমান কাঞ্চন

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। কটিয়াদী উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনকে নির্বাচিত করায় সরাসরি সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

গতকাল নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান কাঞ্চনকে বরণ করেন প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূইয়া সবুজ, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপি’র সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, কটিয়াদী উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাজাহান, জালালপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুর, কটিয়াদী পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অহিদ মিয়া, উপজেলা বিএনপি’র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ সহ কটিয়াদী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, আমি সর্ব প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাই এলাকা বাসী ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা এবং সকল অভিভাবকবৃন্দের প্রতি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি আমার মেধা ও শ্রম দিয়ে কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন করবো। এই বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সকলের সহযোগীতা চাই।

এই বিভাগের আরও সংবাদ