পটুয়াখালী

রাঙ্গাবালীতে নারী শিশুদের ফুটবল টুর্নামেন্ট, স্বপ্নের ঠিকানা একাদশ চ্যাম্পিয়ন

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে নারী শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্কে) সহযোগিতায় খেলাটির আয়োজন করা হয়। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও কোডেক স্বপ্নের ঠিকানা স্কুল একাদশের মধ্যে ৫৫ মিনিটের এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় কোডেক স্বপ্নের ঠিকানা স্কুল একাদশ। আর রানার্সআপ হয় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ