এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে নারী শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্কে) সহযোগিতায় খেলাটির আয়োজন করা হয়। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও কোডেক স্বপ্নের ঠিকানা স্কুল একাদশের মধ্যে ৫৫ মিনিটের এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় কোডেক স্বপ্নের ঠিকানা স্কুল একাদশ। আর রানার্সআপ হয় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com