কটিয়াদীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


সোহাগ মিয়া ,কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কটিয়াদী মডেল থানার সম্মেলন কক্ষে ওসি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ তোফাজ্জল হোসেন,কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন মেনু,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,মাহফুজুর রহমান মিঠু ও রুহুল আমিন,পৌর যুব দলের আহবায়ক আব্দুর রহমান জিল্লু,সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফুল,মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাপ মিয়া,কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল,কটিয়াদী উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাব্বি খাঁন ও মডেল থানা এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা কটিয়াদী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।





